রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদক, টেকনাফ: 
টেকনাফের সাবরাং আবু সিদ্দিক (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে পুলিশ। সে  উপজেলার সাবরাং ইউনিয়নের উত্তর নয়াপাড়ার বাসিন্দা মৃত ফজল আহমদের ছেলে।
আজ শুক্রবার বিকাল ৩টারদিকে ঝুলন্ত অবস্থায় নিহতের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছেন বলে  নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানায়, নিহত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কিছুদিন আগে অসুস্থ ছোট ছেলের চিকিৎসা করতে ছেলে-মেয়েদের নিয়ে তার স্ত্রী সমুদা খাতুন বাবার বাড়িতে চলে যান। টিনশেড বেড়ার তৈরির ঘরে কোনো ধরনের সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে অনেক ডাকাডাকি করেন। পরে স্থানীয় লোকজন থানায় পুলিশে খবর দিলে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে পুলিশ তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকারী কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল রানা জানান, মাদক সেবন কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রকৃত ঘটনা জানা যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর। তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION