বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার মান শতভাগ বজায় রাখতে হবে-এমপি জাফর

ছোটন কান্তি নাথ:
চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উদ্বোধন করা হয়েছে
কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা মোহাম্মদীয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার। প্রাথমিকভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসাটিতে পড়ালেখার কার্যক্রম চালু করা হলেও অচিরেই মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া হবে এই
মাদ্রাসায়।
শুক্রবার জুমার নামাজের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই মাদ্রাসার শুভ উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ মৌলভী মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ
অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা আমিনুর রশীদ দুলাল, সৈয়দ আলম কমিশনার, সিকান্দার বাদশা
নাগু সওদাগর, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, মাদ্রাসার সাবেক সভাপতি ও সাবেক মেম্বার শামশুল আলম, ছিদ্দিক আহমদ, মৌলানা জাফর আলম
প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরী আশ্বাস দেন প্রথমবারের মতো পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু হওয়া এই মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগত পক্ষ থেকে তিন লাখ টাকা অনুদান প্রদানের।
প্রধান অতিথি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এম ঘোষণা দেন, এই মাদ্রাসার নামে যেহেতু দাখিল
রয়েছে সেহেতু মাদ্রাসাটিকে মাধ্যমিক স্তরে রূপ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৫ লক্ষ টাকা অর্থসহায়তা দেওয়া হবে।
এদিকে এর আগে সকালে সংসদ সদস্য আলহাজ জাফর আলম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা-২০২১
অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, আমি চাই নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার শতভাগ মান বজায় থাকুক। এজন্য আমার পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রতিবছর যাতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা আরো বড় পরিসরে করা যায় সেজন্য ব্যক্তিগত পক্ষ থেকেও সহায়তা দেওয়া হবে।
মিলনমেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মনজুর আলম চৌধুরী, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক বাহাদুর হক, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান প্রমূখ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION