মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লিভারপুলকে ছুঁলো ম্যানইউ

ভয়েস ক্রীড়া ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার (১ জানুয়ারি) রাতে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। এমন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে ছুঁয়ে ফেলেছে রেড ডেভিলসরা।

১৬ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ম্যনইউরও সংগ্রহ ৩৩ পয়েন্ট। পিছিয়ে আছে কেবল গোল ব্যবধানে। তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির সংগ্রহ ১৬ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট। ১৫ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা রয়েছে ষষ্ঠ স্থানে।

রাতে ওল্ড ট্রাফোর্ডে গোলের দেখা পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ওলে গুনার শুলসারের শিষ্যদের। ম্যাচের ৪০ মিনিটে অ্যান্থনি মার্শাল গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানইউ।

বিরতি থেকে ফিরেই সমতা ফেরায় অ্যাস্টন ভিলা। ৫৮ মিনিটে ভিলার হয়ে গোলটি করেন বার্ট্রান্ড ত্রাওরি। তবে এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬১ মিনিটের মাথায় পেনাল্টি পায় ম্যানইউ। পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেস গোল করে আবারো এগিয়ে নেন দলকে। বাকি সময়ে আর ম্যানইউকে ছুঁতে পারেনি অ্যাস্টন ভিলা। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION