রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

জাতীয় সমাজসেবা দিবস পালিত

ভয়েস প্রতিবেদক:
“ ক্ষুধা.দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে,সেবা ও সুযোগ প্রান্তজনে” এ প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা. ভাতার বই,হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।
শনিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধীসহ সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। দারিদ্র্যনিরসন ও জীবনমান উন্নয়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তির উপযোগী চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, জেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্ররে সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, সমাজেসবা কার‌্যালয়ের সহকারি পরিচালক মো: সফিউদ্দিন সফিসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

পরে ৪জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও বয়স্ক ব্যক্তিদের মাঝে ভাতার বই,সেলাই মেশিন ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।
দারিদ্র্য বিমোচন ও সামাজিক ক্ষমতায়নে সমাজসেবা অধিদফতর সুদমুক্ত ক্ষুদ্রঋণ, সামাজিক সুরক্ষাভাতা ও উপবৃত্তি, প্রতিবন্ধী ব্যক্তির আবাসন ও ভরণপোষণসহ শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন, শিশু সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে ৫০টি কর্মসূচি বাস্তবায়ন করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION