মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসির ৫০০, বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক‍:

নতুন বছর জয় দিয়ে শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগায় রোববার (৩ জানুয়ারি) রাতে তারা ১-০ গোলে হারিয়েছে হুয়েস্কাকে। বার্সার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং। আর গোলে সহায়তা করেছেন লিওনেল মেসি। এটা ছিল কাতালানদের জার্সি গায়ে তার ২০০তম অ্যাসিস্ট। এদিন আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন মেসি। এটা ছিল বার্সার হয়ে তার ৫০০তম ম্যাচ।

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে মেসি-ইয়ংদের। ১৬ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ১৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে হুয়েস্কা রয়েছে একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে (২০তম)।

হুয়েস্কার মাঠে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় বার্সা। এ সময় লিওনেল মেসি ক্রসে ফার পোস্টের সামনে থেকে ভলিতে বল জালে জড়ান ডাচ মিডফিল্ডার ডি ইয়ং। এরপর অবশ্য আরো অনেক গোলের সুযোগ পেয়েছিল কোম্যানের শিষ্যরা। কিন্তু সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি।

অন্যদিকে হুয়েস্কাও পেয়েছিল গোল পরিশোধের একাধিক সুযোগ। তারাও পায়নি জালের নাগাল। তাতে ঘরের মাঠে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। আর নতুন বছর জয় দিয়ে শুরু করে বার্সা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION