বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

কক্সবাজারে প্রথম বীচ কারাতে চ্যাম্পিয়নশীপ সম্পন্ন

বলরাম দাশ অনুপম:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন একান্ত
প্রয়োজন। এতে করে ছেলে-মেয়েরা সুস্থ ধারায় পরিচালিত হয়ে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশে ইভটিজিং আর নারী নির্যাতন,
র‌্যাগিংয়ের হার বেড়েছে। ফলে আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ নিতে হবে ছেলে-মেয়েদের। এর পাশাপাশি শারীরিকভাবেও একজন লোক সুস্থ থাকতে পারে কারাতে প্রশিক্ষণ নিলে। মেয়র মুজিব সোমবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ওর্য়াল্ড কারাতে মাস্টার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ
আয়োজিত প্রথম ফ্রেন্ডশীপ বীচ কারাতে চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ওর্য়াল্ড কারাতে মাস্টার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুদ্দীন
রানার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য রতন দাশ, হারুন অর রশিদ, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজকর্মী তপন কুমার দত্ত, কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক খোকন, সাংবাদিক সংসদের সহ-সভাপতি বলরাম দাশ অনুপম। অনুষ্ঠানে রেফারীর দায়িত্ব পালন করেন রুপু আহমদ ও রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারাতে কোচ সোহাগ। এই চ্যাম্পিয়নশীপে কক্সবাজার ও নরসিংদীর শতাধিক কারাতে খেলোয়াড় অংশগ্রহণ
করেন। এদের মধ্যে দৃষ্টিনন্দন কারাতে উপস্থাপন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কনিষ্ট খেলোয়াড় স্বর্ণপদক প্রাপ্ত মনিশা ও মিনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION