বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর থেমেছে ইন্টার মিলান

খেলাধুলা ডেস্ক:

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর থেমেছে ইন্টার মিলানের জয়রথ। সাম্পদোরিযার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে নেরাজ্জুরিরা। নিজেদের মাঠে ২৩তম মিনিটে আন্তনিও কানদ্রেবার পেনাল্টি কিক থেকে এগিয়ে যায় সাম্পদোরিয়ার। এরপর সমতায় ফেরার চেষ্টার চালালেও প্রথমার্ধে দ্বিতীয় গোল হজম করে ইন্টার। ৩৮তম মিনিটে ব্যবধানটা ২-০ করেন কেইটা বালদে দিয়াও।

বিরতির পর গোল শোধে মরিয়া ইন্টার আক্রমণে ধার বাড়ায়। তার সুফলও পায় আন্তনিও কন্তের দল। ৬৫তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে হেডে একটি গোল শোধ দেন ডিফেন্ডার স্তেফান দে ভ্রিজ।

এরপর পরিবর্তিত খেলোয়াড় হিসেবে রোমেলু লুকাকু-ক্রিশ্চিয়ান এরিকসেনরা মাঠে নামলেও ইন্টারকে সমতায় ফেরাতে পারেননি। এই পরাজয়েও সিরি’আ লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে নেরাজ্জুরিরা। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION