রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাাদেশ কর্ণার’ পরিদর্শন করলেন পুলিশ সুপার হাসানুজ্জামান

ছোটন কান্তি নাথ:

চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্সের ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাাদেশ কর্ণার’ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ সময় তিনি কর্ণারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং বিমোহিত হন।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ পুলিশ সুপারকে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণার’-এ স্বাগত জানান।
এ সময় সাথে ছিলেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, থানার পুলিশ পরিদর্শনক (তদন্ত) মো. আশরাফ হোসেন, অপারেশন অফিসার মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু, পৌরসভার কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী জিয়াবুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা ও ডুলাহাজারা ইউনিয়ন পরিয়দের চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম আদর প্রমূখ।
প্রসঙ্গত- জেলা পুলিশ সুপার আজ সকালে চকরিয়া পৌরশহরে আসেন বাস টার্মিনাল সংলগ্ন কিচেন মার্কেটের দোতলায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করতে। সেই উদ্বােধনী অনুষ্ঠান শেষে পরিদর্শন করেন ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণার’।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION