রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: নিহত ১, আহত ২৩

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

‘দুই রোহিঙ্গা ডাকাত দলের’ মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে । অ্যার্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানান, তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় ঘটে। এতে একজন নিহত এবং ২৩ জনের বেশি আহত হয়।

রবিবার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা। এদিকে গোলাগুলির ঘটনায় ক্যাম্প রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্য গোলাগুলির ঘটনায় একজন মারা গেছে, আরও ২৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।

এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি এবং টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সহাকারী কর্মকর্তা (সিআইসি) সাধনা ত্রিপুরা জানান, শিবিরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই নিয়ে কাজ করছি, বিস্তারিত পরে জানানো হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION