মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রোনালদোময় জুভেন্টাসের জয়

ভয়েস ক্রীড়া ডেস্ক:

ইতালিয়ান সিরি’আ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। তারা ৩-১ গোলে হারিয়েছে সস্যুলোকে। এমন জয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যারন রামসি ও দানিলো। এই জয়ে এসি মিলানের সঙ্গেও পয়েন্ট ব্যবধান কমেছে সাদা-কালো শিবিরের।

১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে জুভেন্টাস রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ১৭ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে এসি মিলান আছে শীর্ষে।

ঘরের মাঠে সস্যুলোর বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুভেন্টাস। প্রথমার্ধের যোগ করা সময়ে সস্যুলোর পেদ্রো ওবিয়াং বাজে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় সস্যুলো।

দ্বিতীয়ার্ধে এই দশজনের দলের বিপক্ষে তিনটি গোল করে জুভেন্টাস। ৫০ মিনিটে প্রথম গোলটি করেন দানিলো। অবশ্য এর ৮ মিনিটের মাথায় সস্যুলোর গ্রেগরি দেফরেল গোল করে সমতা ফেরান।

৮২ মিনিটে রামসি গোল করে এগিয়ে নেন জুভেন্টাসকে। এটা ছিল চলতি মৌসুমে তার প্রথম গোল। আর ম্যাচের যোগ করা সময়ে পর্তুগীজ সুপারস্টার রোনালদো গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এটা ছিল সিরি’আ লিগের চলতি মৌসুমে রোনালদোর ১৫তম গোল। যা চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION