রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

হোপ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় মহেশখালী ময়না তদন্ত (মর্গ) নির্মাণের কাজ উদ্বোধন করেন- ইউএনও

আবুল বশর পারভেজ, মহেশখালী:

স্বাধীনতার পরবর্তী দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের জীবন মান উন্নয়নে গণদাবীর একটি গ্রুত্বপূর্ন দাবী বাস্তবায়ন হতে যাচ্ছে মহেশখালী হাসপাতালে। যে কোন দূর্ঘটনা ওঅপমৃত্যুর লাশ নিয়ে অর্থের পাশাপাশি নানা বিড়ম্বনার শিকার হতে হয় মহেশখালীর জনগণকে। মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা চেয়ারম্যন মোঃ শরীফ বাদশার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহাফুজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক এর একান্ত প্রচেষ্টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রস্তাবে হোপ ফাউন্ডেশন মর্গটি স্থাপনের উদ্দ্যোগে গ্রহণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মর্গ না থাকায় বহুদিন ধরে রোগী, চিকিৎসক সহ হাসপাতালের বিভিন্ন অংশীজনরা বিব্রতকর অবস্থার মুখোমুখি হন প্রতিনিয়ত। অনেক সময় অপমৃত্যুর লাশ হাসপাতাল বারান্দায় দিনের পর রাত পড়ে থাকতে হয়। নানা সমস্যা থেকে পরিত্রাণ পেতে অবশেষে মর্গটি নির্মান করে দেওয়ার দায়িত্ব নেয় হোপ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

১১জানুয়ারী সোমবার ২১ মর্গ ভবন নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক,হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান,হোপ ফাউন্ডেশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃইলিয়াছ সুমন,প্রজেক্ট ম্যানেজার মোঃ রুহুল অামিন,হোপ ফাউন্ডেশনের ডাঃতানসির হোসাইন জিসান,রোগি সম্বনয়কারী ছমিদ করিম সহ মহেশখালী হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উপজেলা প্রশাসন ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আহবানে সাড়া দেয়ায় হোপ ফাউন্ডেশন কে উপজেলা প্রশাসন, মহেশখালী প্রেসক্লাব এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। হোপ ফাউন্ডেশন ককবাজার জেলার বিভিন্ন উপজেলায় দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, ডেলিভারী সেবা সহ জনকল্যাণ মূলক প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION