মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শিরোপা জয়ের পথে অ্যাতলেতিকো মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক:

লা লিগার চলতি মৌসুমের শিরোপা জয়ের পথে পয়েন্ট আরও বাড়িয়ে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এবার তারা ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে ২-০ ব্যবধানে হারিয়েছে শক্তিশালী সেভিয়াকে।

ইংলিশ ডিফেন্ডার কাইরেন ট্রিপিয়ারের পাস থেকে ১৭তম মিনিটে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন অ্যাঞ্জেল কোরেয়া। নিষেধাজ্ঞা বাতিলের পর এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ট্রিপিয়ার।

এর আগে বেটিংয়ের নিয়ম ভেঙে ১০ সপ্তাহের নিষেধাজ্ঞা পান তিনি। তবে সেই শাস্তি তাকে ভোগ করতে হয়নি।

বিরতির ব্যবধান দ্বিগুণ করে দুর্দান্ত ফর্মে থাকা দিয়েগো সিমিওনের শিষ্যরা। ফার্নান্দো লরেন্তের পাস থেকে ৭৬তম মিনিটে অ্যাতলেতিকোর জয় নিশ্চিত করেন সাউল নিগুয়েজ।

পুরো ম্যাচে দাপট দেখানো রোহি বাঙ্কোসরা গোলমুখে শট নিয়েছে ১৩টি। যেখানে সেভিয়ার শট মাত্র ৫। তার মধ্যে দু’টি দুর্দান্ত সেভে অ্যাতলেতিকোর গোলপোস্ট অক্ষত রাখেন গোলরক্ষক ইয়ান ওবলাক। অবশ্য সেভিয়া গোলরক্ষক বোনোও ছিলেন গ্লাভস হাতে দুর্দান্ত। গোলের খুব কাছাকাছি চলে গেলেও লুইস সুয়ারেসের শটে বাধা হয়ে দলকে বড় পরাজয় থেকে রক্ষা করেন তিনি।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ পর হারলো সেভিয়া। লা লিগার চলতি মৌসুমে ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে হুলেন লোপেতেগির দল। অন্যদিকে ১৬ ম্যাচে ১৩ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

রিযাল-বার্সেলোনার আধিপত্য ভেঙে অ্যাতলেতিকো শেষ লা লিগা জিতেছে ২০১৩/১৪ মৌসুমে, কোচ সিমিওনের অধীনে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION