রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কক্সবাজারে ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরিচালিত হবে

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে কক্সবাজারে ‘বিশেষ প্রেক্টিস নির্দেশনা’ অনুসরণে ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরিচালিত হবে।
গত ১০ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার বিজ্ঞপ্তি নং ২১১ মূলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরী জামিন সংক্রান্ত বিষয়সমূহ আদালতে নিষ্পত্তি করার লক্ষ্যে জেলা ও দায়রা জজ কার্যালয়ের প্রশাসনিক বিভাগ সোমবার (১১ মে) আদেশ জারি করেন। আদেশ নং-৩৭।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বিচারকার্য সংক্রান্তে Ismail64DU@gmail.com এবং প্রয়োজনীয় তথ্যের জন্য মোবাইল নং -০১৫৫৪-৩৩৪০৯৩ ব্যবহার করা যাবে।
আদেশে আরো বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে উক্ত ই-মেইল আইডিতে জরুরী জামিন আবেদন, সংশ্লিষ্ট দালিলিক কাগজাদি এবং ওকালতনামা (বিজ্ঞ আইনজীবীর বারের সদস্য নম্বর, ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার সম্বলিত) স্ক্যান করে সফট কপি দাখিল করতে হবে।
এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে জেলা জজের ওই বিজ্ঞপ্তিতে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION