বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান

আরাফাত চৌধুরী:
কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে ৪ টি পুরস্কার লাভ করেছে উখিয়া থানা। ঘোষিত উক্ত পুরস্কার গুলো<span;> চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম ও কক্সবাজার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের কাছ থেকে গ্রহণ করছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  আতিকুর রহমান।

আজ বুধবার কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি পুরস্কার গুলো গ্রহন করছেন।

কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানিয়েছেন- উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমানের নেতৃত্বে দীর্ঘ একমাস পর অপহরণের ভিকটিম দুই শিশুকে বিনা মুক্তিপণে অক্ষত অবস্থায় উদ্ধার, বিভিন্ন ঘটনায় বেশ কিছু অপহরণকারী গ্রেফতার, জেলার সর্বোচ্চ সংখ্যক ওয়ারেন্টের আসামি গ্রেফতার ও দুই লাখ পিস ইয়াবা উদ্ধারের জন্য সম্মাননাস্বরূপ মোট ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে উখিয়া থানা।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান উক্ত পুরস্কার লাভে সকলের আন্তরিক সহযোগিতা, সুপরামর্শ ও দোয়া চেয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION