বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুন্ডে গণপিঠুনিতে ডাকাত নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

সীতাকুণ্ডে দুই বাড়িতে ডাকাতি করে ফেরার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ৩ ডাকাত। এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিলে এক ডাকাত নিহত হন এবং অপর দুইজনকে পুলিশ থানায় নিয়ে যায়।সোমবার ভোর ৪টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি মেম্বার জামাল উল্লাহ জানান, পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি করে ফিরে যাচ্ছিল ১১ জনের একটি ডাকাত দল। এ সময় ডাকাতি প্রতিরোধে গঠিত এলাকা ভিত্তিক ‘প্রতিরোধ কমিটির’ দুই যুবককে একা পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা।

এরপর ওই দুই যুবক স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করলে জনগণ ও ডাকাতি প্রতিরোধে গঠিত কমিটির লোকজন ডাকাতদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এ সময় ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়। অপর দুজনকে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ নিয়ে যায়।

কিছুদিন যাবৎ সীতাকুণ্ডে অব্যাহত বেড়ে যাওয়া চুরি ও ডাকাতি প্রতিরোধে এলাকা ভিত্তিক ডিফেন্স টিম গঠন করে পুলিশ। জনপ্রতিনিধি ও স্থানীয় যুবকদের নিয়ে গঠিত এসব টিম পালাক্রমে প্রতি এলাকায় পাহারায় নিয়োজিত আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, জনগণের হাতে আটক অপর দুজনের বিষয়ে বিস্তারিত খবরাখবর নেওয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION