মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বেনজেমার জোড়া গোলে রিয়ালের বড় জয়

ক্রীড়া ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা ৪-১ গোলে হারিয়েছে আলাভেসকে। এমন জয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন কাসেমিরো ও ইডেন হ্যাজার্ড।

আলাভেসের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর করে আরো একটি গোল।

আলাভেসের মাঠে ম্যাচের ১৫ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান। ৪১ মিনিটে করিম বেনজেমা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) হ্যাজার্ড গোল করলে ব্যবধান হয় ৩-০।

বিরতির পর ৫৯ মিনিটে আলাভেসের জোসেলু একটি গোল শোধ দেন। তবে ৭০ মিনিটের মাথায় বেনজেমা তার জোড়া গোল পূর্ণ করলে রিয়াল এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে রিয়ালের ডাগ আউটে ছিলেন না জিদান।

এই জয়ে ১৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৭ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION