মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১৪ বার সাফল্য

খেলাধুলা ডেস্ক:

করোনাভাইরাস বিরতি কাটিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নেমেই সাফল্য পেলো বাংলাদেশ। এলো আরেকটি হোয়াইটওয়াশ করার মুহূর্ত। সিরিজ নিশ্চিত হয়েছিল ঢাকাতেই, আর চট্টগ্রামে গিয়ে হোয়াইটওয়াশ করার আনন্দে মাতলেন তামিম ইকবালরা। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ১৪ বারের মতো এলো এই উপলক্ষ।

আজ (সোমবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে ২৬তম ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দেশের মাটিতে যা ২১তম সিরিজ জয়। দেশের বাইরে জিতেছে পাঁচটি।

২০০৫-০৬ মৌসুমে বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল কেনিয়াকে। ঘরের মাঠে চার ম্যাচের ওয়ানডে সিরিজে আফ্রিকান দেশটিকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। এছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ বার পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।

এছাড়া নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কেনিয়াকে দুইবার করে এবং পাকিস্তান, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডকে একবার করে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

ওয়েস্ট ইন্ডিজকে ২০০৯ সালে প্রথমবার এই লজ্জা দিয়েছিল বাংলাদেশ। আর এই সিরিজের আগে সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।

বাংলাদেশের হোয়াইটওয়াশ করা সিরিজগুলো:

প্রতিপক্ষ সাল ব্যবধান মাঠ

কেনিয়া ২০০৫/০৬ ৪-০ বাংলাদেশ

কেনিয়া ২০০৬ ৩-০ কেনিয়া

জিম্বাবুয়ে ২০০৬/০৭ ৫-০ বাংলাদেশ

স্কটল্যান্ড ২০০৬/০৭ ২-০ বাংলাদেশে

আয়ারল্যান্ড ২০০৭/০৮ ৩-০ বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ ৩-০ ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড ২০১১/১১ ৪-০ বাংলাদেশ

নিউজিল্যান্ড ২০১৩/১৪ ৩-০ বাংলাদেশ

জিম্বাবুয়ে ২০১৪ ৩-০ বাংলাদেশ

পাকিস্তান ২০১৫ ৩-০ বাংলাদেশ

জিম্বাবুয়ে ২০১৫ ৩-০ বাংলাদেশ

জিম্বাবুয়ে ২০১৮ ৩-০ বাংলাদেশ

জিম্বাবুয়ে ২০২০ ৩-০ বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ ২০২১ ৩-০ বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION