মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

তামিম জানালো টেস্টের লড়াই হবে চ্যালেঞ্জিং

তামিম ও মুশফিক

ভয়েস নিউজ ডেস্ক:
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে পাত্তাই দেয়নি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে মাঠ ছাড়ে তামিমের দল। রঙিন পোশাকের লড়াই শেষ এবার শুরু হবে সাদা পোশাকের অভিজাত সংস্করণের লড়াই।

যে লড়াইয়ে বরাবরই দুর্বল বাংলাদেশ। উইন্ডিজকে ধবলধোলাই করে ওয়ানডে সুপার লিগে উড়ন্ত সূচনা হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পকেট শুন্য। এবার ঘরের মাঠে পূর্ণ পয়েন্টের জন্যই নামবে মুমিনুল হকরা। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে টেস্ট হবে চ্যালেঞ্জিং। এর ব্যখাও দিয়েছেন টাইগার কাপ্তান।

উইন্ডিজকে ধবলধোলাইয়ের পর তামিম বলেন, ‘টেস্ট ভিন্ন বলের খেলা। ওদের বোলিং আক্রমণ আলাদা। সেখানে ২-৩ জন দারুণ বোলার আছে। তাই অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমরা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছি সঙ্গে আমাদের হাতে এখনো ৬-৭ দিন আছে তার আগে আমরা প্রস্তুত।’

ওয়ানডে দলের চয়ে উইন্ডিজ টেস্ট দলে থাকছে ভিন্নতা। অভিজ্ঞ পেস আক্রমণে কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলের সঙ্গে আছেন আলঝারি জোসেপ। স্পিনে ভোগাবে রাকিম কর্নওয়াল কিংবা বাঁহাতি বীরাস্যামি পার্মল। একেতো ঘরের মাঠের চেনা কন্ডিশন। তার ওপর প্রস্তুতির জন্য তামিমরা পাচ্ছেন পর্যাপ্ত সময়। এর মধ্যে নিজেদের ঝালিয়ে নিয়ে লড়াইয়ে নামতে পারবেন মুমিনুল-তামিমরা। ওয়ানডে সিরিজের মধ্যেই টেস্ট দলের সদস্যরা প্রস্তুতি অবশ্য শুরু করে দিয়েছিলেন। এবার নামবেন আটঘাট বেঁধেই।

বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় সাকিব আল হাসান। তিনি ব্যাটে বলে ফর্মে ফিরেছেন। ওয়ানডে সিরিজে হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। তবে গতকাল তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়াতে সাকিব আছেন পর্যবেক্ষণে। এ ছাড়া ইনজুরি কাটিয়ে ফেরেন অধিনায়ক মুমিনুল হক ও নাঈম হাসান। প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নূরুল হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন।

উইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোজলে, বীরাস্যামি পার্মল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION