শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ত্রাণ বিতরণে অনিয়মে জড়িত কেউ পার পাবে না

ওবাইদুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। এ ইস্যুতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে ইতোমধ্যে আইনগত, প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ তারই প্রমাণ। ত্রাণ বিতরণ নিয়ে সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছে না।’

মঙ্গলবার (১২ মে) সকালে তার সরকারি বাসভবনে থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশ যে অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে তার কারণেই এই সংকটকালে এত বিপুল পরিমাণ প্রণোদনা এবং ত্রাণ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে। এই সংকটে প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজে এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে। ৫০ লাখ মানুষকে নগদ অর্থ সহায়তা দেওয়া সমসাময়িক বিশ্বে নজিরবিহীন।’

তিনি বলেন, চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করা সীমিত হয়ে পড়েছে। এতে সাধারণ রোগীরা অন্যান্য রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন সামান্য সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ঈদে অনলাইনে শপিং করারও আহ্বান জানান। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION