মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসির গোলে কোয়ার্টার ফাইনালে বার্সা

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসির গোলে ভর করে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে ওঠে গেল বার্সেলোনা।

নিষেধাজ্ঞা থেকে ফিরেই বুধবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।

এর আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি।

এই ম্যাচে অধিনায়ক মেসি ফিরলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।

যদিও প্রভাব বিস্তার করে খেলেছে। এমনকি দুই-দুবার কাঁপিয়েছে। পাশাপাশি রায়ো ভায়োকানোর গোলরক্ষক স্টোলে দিমিত্রিভিস্কি আঁতোয়ান গ্রিজমানের নিশ্চিত গোল রুখে দিয়েছেন। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ফ্রি কিক থেকে মেসির বাঁকানো শট জালে ঢুকতে গিয়ে পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো ৬৩ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সা। এ সময় ভায়োকানোর ফ্রান গার্সিয়া গোল করে এগিয়ে নন দলকে।

তবে বেশিক্ষণ রায়োকে এগিয়ে থাকতে দেয়নি কাতালানরা। ৬৯ মিনিটে পাল্টা আক্রমণে আঁতোয়ান গ্রিজমানের ক্রস থেকে গোল করে সমতা ফেরান মেসি।

এরপর ৮০ মিনিটে ব্যবধান হয় ২-১। এ সময় জর্ডি আলবা ও ফ্রাঙ্কি ডি ইয়ং দারুণ বোঝাপড়ায় গোল করেন। অবশ্য মেসিতে ভর করে ব্যবধান আরও বাড়তে যাচ্ছিল। কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি। তবে রোনাল্ড কোম্যানের শিষ্যদের কোয়ার্টার ফাইনাল তো নিশ্চিত হলো— ভক্তদের এই কথা।
এ দিকে শুক্রবার কোয়ার্টার ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে ৩০ বারের কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সা। শেষ ষোলোর ম্যাচে সেভিয়া ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION