বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মহেশখালীতে ঠিকাদার নাছির উদ্দিনের খাদ্য সামগ্রী বিতরণ

ডাক বাংলো মাঠে ঠিকাদার নাছির উদ্দিন এর খাদ্য সামগ্রী বিতরণের একটি মুহুর্ত।

ভয়েস প্রতিবেদক :

মহেশখালীতে ঠিকাদার নাছির উদ্দিনের ৫ম বারের মতো  খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ১২ই মে সকাল ১০ টায় ডাকবাংলো মাঠে তিনি প্রায় একশত পাঁচজন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী দেন।

বিশেষত মহেশখালী পৌরসভায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের ব্যক্তিদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।

নাছির উদ্দিন বলেন, করোনা ভাইরাসের দুর্যোগে অনেক মানুষ কর্মহীন হয়ে কষ্টে দিনাতিপাত করছে। এই মহাদুর্যোগে তাদের পাশে দাড়ানো মানুষ হিসেবে কর্তব্য মনে করছি। তাই যতটুকু সম্ভব এই সহযোগিতা। সহযোগিতামূলক মানসিকতা থেকেই প্যাকেটের গায়ে লিখে দিয়েছি শুভেচ্ছা উপহার।

খাদ্যসামগ্রী নিতে আসা রাবেয়া বলেন, তার পরিবারে মোট সদস্য সংখ্যা ছয় জন।তার মধ্যে বাপ এবং ছেলে বোটের শ্রমিক। বেশ কয়েকদিন ধরে বোট বন্ধ থাকায় কষ্টে আছেন। নাছির সাহেবর ত্রাণ আমাদের অন্তত কয়েকদিন যাবে। তাঁকে ধন্যবাদ।

উল্লেখ্য, নাছির উদ্দিন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মহেশখালী পৌরসভার পুটিবিলা হাজ্বী মিয়া হোসেন ফাউন্ডেশনের আহবায়ক।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION