বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

নিমেসকে হারিয়ে জয়ে ফিরলো পিএসজি

ক্রীড়া ডেস্ক:

গত রোববার টেবিলের তলানিতে থাকা লরিয়েন্তের কাছে ৩-২ গোলে হেরেছিল প্যারিস সেন্ত জার্মেই। তিন দিন পর বুধবার তারা ঘরের মাঠে ঘুরে দাঁড়ালো। লিগ ওয়ানে নিমেসকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

আনহেল দি মারিয়া, পাবলো সারাবিয়া ও কিলিয়ান এমবাপের গোলে ফরাসি চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট অর্জন করলো। শীর্ষে থাাকা লিঁলের চেয়ে ৩ পয়েন্ট আর দ্বিতীয় দল লিওঁর থেকে এক পয়েন্ট পেছনে পিএসজি। শেষ ১১ ম্যাচের ৯টি হারা নিমেসের অর্জন ২২ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট।

নিষিদ্ধের কারণে পিএসজি এই ম্যাচে পায়নি নেইমারকে। ব্রাজিলিয়ানের অনুপস্থিতি বেশ অনুভব করেছে তারা। তবে সেই শূন্যতা পূরণ করতে সময় লাগেনি। গত নভেম্বরের পর প্রথমবার গোল করে ১৮তম মিনিটে দলকে এগিয়ে দেন দি মারিয়া। প্রতিপক্ষের লামিনে ফোম্বার ভুল ব্যাকপাস ধরে গোল করেন আর্জেন্টাইন প্লে মেকার।

বিরতির ৯ মিনিট আগে সারাবিয়া ব্যবধান দ্বিগুণ করেন। দি মারিয়ার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। লিয়ান্দ্রো পারেদেসের বানিয়ে দেওয়া বলে চমৎকার বাঁকানো শটে তৃতীয় গোল করেন এমবাপে।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION