শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

আড়াই কোটি টাকার ইয়াবাসহ দু’জন গ্রেফতার

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর একটি দল শাহ আমানত সংযোগ সড়কে রাজাখালী জমজম আইচ ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দেয়। কাভার্ডভ্যানটি র‌্যাবের চেকপোস্টের একটু দূরে থেমে যায়। এরপর কাভার্ডভ্যান চালক মো. আবদুল আজিজ (৪৫) ও সহকারী মো. জুয়েল (৩১) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যদের হাতে আটক হন।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি মতে কাভার্ডভ্যানটিতে (ঢাকামেট্টো- ট- ২২-১৯৫৩) তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছন থেকে ৪৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা এবং জব্দ করা কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। গ্রেফতার দু’জন এবং জব্দ করা কাভার্ডভ্যানটি বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র:বিডিপ্রতিদিনি

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION