রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

কক্সবাজার ভয়েস সম্পাদকের বড় ভাই সাবেক কাউন্সিলর সত্যজিৎ সেন আর নেই

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েসের সম্পাদক বিশ্বজিত সেনের বড় ভাই সত্যজিৎ সেন(বাচ্চু) আর নেই। (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)।৭ ফেব্রুয়ারী শনিবার রাত ২.১৫ মিঃ তিনি পরলোকগমন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।সত্যজিৎ সেন (বাচ্চু) কক্সবাজারের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট সুরেশ চন্দ্র সেনের পুত্র। রবিবার দুপুর ১২টায় কক্সবাজার কেন্দ্রীয় শ্বশানে তার শাবদাহ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যহতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার ভয়েস ডটকমের উপদেষ্টা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো:আবু তাহের, প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ ও বার্তা প্রধান জিকির উল্লাহ জিকু সহ কক্সবাজার ভয়েস পরিবার।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু,সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু,যুগ্ম সম্পাদক চঞ্চল দাশগুপ্ত,ডা:পরিমল কান্তি দাশ,ডালিম বড়ুয়া,স্বপন গুহ,মুকুল কান্তি দাশ,জেলা আইনজীবি ঐক্য পরিষদ এর সদস্য সচিব এডভোকেট বাপ্পী শর্মা সহ জেলার সকল অঙ্গ সংগঠন সমুহ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন,কক্সবাজারে ঐক্য পরিষদকে সুসংগঠিত করতে তার অবদানকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি। এছাড়া কর্মজীবনে তিনি একজন সৎ ও নির্লোভ হিসেবে প্রশংসিত ছিলেন।তার মৃত্যুতে আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION