মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

দুর্দান্ত ফর্মে সুয়ারেজ, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড

ক্রীড়া ডেস্ক:

ছুটছেন সুয়ারেজ, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড
বার্সেলোনা থেকে নতুন ক্লাবে পাড়ি জমিয়ে যেনো আলাদিনের চেরাগ খুঁজে পেয়েছেন লুইস সুয়ারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি যেভাবে চাচ্ছেন সেভাবেই হচ্ছে। করছেন একের পর এক গোল। তার দুর্দান্ত ফর্মে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাকে ছাপিয়ে শীর্ষে আছে তার দলও।

সোমবার রাতে ঘরের মাঠ ওয়ান্ডা মেট্ট্রোপেলোটিনে সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করেন সুয়ারেজ। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। তবে এই উরুগুইয়ান ক্রিস্টিয়ানো রোনালদোকে পার করে গড়েন এক অবিশ্বাস্য রেকর্ড।

এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৬ গোল করেন লুইস সুয়ারেজ। ২১ শতকে লা লিগার ইতিহাসে কোনো ফুটবলার ১৭ ম্যাচে ১৫ গোলের বেশি করতে পারেননি। এতদিন এই রেকর্ড দখলে ছিল রোনালদোর। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে সিআরসেভেন ১৭ ম্যাচ খেলে ১৫ গোল করেন।

লা লিগায় ২০ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দ্য রেডস অ্যান্ড হোয়াইটসরা। এর থেকে এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে বার্সা-রিয়াল। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে কাতালানরা। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION