মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ চূড়ান্ত

খেলাধুলা ডেস্ক:

এই একটি সফর নিয়ে কম জলঘোলা হয়নি। অবস্থা এমন ছিল, এই বুঝি এখনই ‍উড়ে শ্রীলঙ্কায় পৌঁছে যাবে বাংলাদেশ দল! কিন্তু সেটি যে শুধুই আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল, বোঝা গেল কোয়ারেন্টিন জটিলতায়। তবে আবার আলো ফুটেছে। মুমিনুল হকদের শ্রীলঙ্কা যাওয়া চূড়ান্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজটি হবে এক ভেন্যুতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ (শনিবার) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছেন। আগেরবার টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজ তিন ম্যাচের থাকলেও এবার হবে দুই ম্যাচের।

সূচি চূড়ান্ত না হলেও এপ্রিলে হওয়ার কথা টেস্ট সিরিজটি। তবে নিশ্চিত হয়ে গেছে ম্যাচ দুটি একটি ভেন্যুতেই আয়োজন করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নিজামউদ্দিন যেটি নিশ্চিত করেছেন এই বলে, ‘শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দুটি ম্যাচ আছে, সেটি চূড়ান্ত হয়েছে। দুটি ম্যাচ এক ভেন্যুতেই হবে। আশা করি, এপ্রিলের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে যে কোনও একটা সময় শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল।’

ওই একটি ভেন্যু কোনটি, সেটি অবশ্য নিশ্চিত করতে পারেননি বিসিবির প্রধান নির্বাহী। ভেন্যুর বিষয় নিশ্চিত করবে এসএলসি। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে শ্রীলঙ্কায়। ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ তারা আয়োজন করেছিল গল আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, গত বছরের ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল মুমিনুলদের। কিন্তু কোয়ারেন্টিন নিয়ে দুই দেশের বোর্ড একমত হতে না পারায় ২৮ সেপ্টেম্বর বিসিবি সফর স্থগিতের ঘোষণা দেয়। সেই সিরিজটিই হতে যাচ্ছে আগামী এপ্রিলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION