বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ছাত্রলীগে সন্ত্রাসী ও মাদক কারবারির স্থান হবে না-মুজিবুর রহমান

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, ছাত্রলীগ বাংলাদেশ মুক্তির সংগ্রামের ঐতিহ্যবাহি সংগঠণ। এ সংগঠণটি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া। এখানে কোন প্রকার সন্ত্রাসী এবং মাদক কারবারির স্থান হতে পারে না। একই সঙ্গে নিয়মতান্ত্রিক প্রকৃত ছাত্রইরা এ সংগঠনের নেতা হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বিকালে দ্বীপপ্লাজা চত্বরে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সাদ্দাম হোসাইন বলেন, ছাত্রলীগ হবে প্রকৃত ছাত্রদের সংগঠন। মেধা বিকাশের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে। গঠণতন্ত্র মতে এ সংগঠন পরিচালিত হচ্ছে। এখানে অছাত্র, সন্ত্রাসী ও মাদক কারবারীর কোন স্থান হবে না।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. শফিক মিয়া, রেজাউল করিম, সংগঠণিক সম্পাদক মাহাবুবুল হক মুকুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী, সদস্য সোনা আলী, বদরুল হাসান মিল্কী, মিজানুর রহমান, টেকনাফ উজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর হোছাইন প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION