মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জুভেন্টাসের ভুল রোনালদোকে কেনা!

ক্রীড়া ডেস্ক:

বহু রাখডাক দিয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুরিনে নিয়ে আসার লক্ষ্যে বড় অঙ্কের টাকায় তাকে কিনে নেয় ওল্ড লেডিরা।

আর এতেই জুভেন্টাসের ভুল দেখছেন ইতালির সাবেক ফরোয়ার্ড অ্যান্টেনিও ক্যাসানো।

রোম ভিত্তিক জাতীয় ক্রীড়া দৈনিকে ক্যাসানো বলেন ‘জুভেন্টাস রোনালোদোকে দলে নিয়ে আসে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জয়ের জন্য। কিন্তু তার সময়ে আগের তুলনায় জুভেন্টাস আরও বেশি খারাপ করছে। তাকে ছাড়াই সিরি আ জিততে পারে জুভেন্টাস, এটা ভুল সিদ্ধান্ত।’

২০১৮ সালে ওল্ড লেডিদের হয়ে খেলা শুরু করেন রোনালদো। সিআরসেভেন দলে যোগ দেওয়ার পর থেকে টানা দুটি সিরিআ ট্রফি জেতে জুভেন্টাস। ২০১৯ সালে রোনালদো নির্বাচিত হন সিরিআ ম্যান অব দ্য প্লেয়ার।

তবে চ্যাম্পিয়নস লিগে ফলাফল হতাশ জনক। গত দুই আসরে শেষ ষোলো থেকে বাদ পড়তে হয়েছে। এবারও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। পোর্তোর বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে রোনালদোরা হেরেছেন ২-১ গোলে। দ্বিতীয় লেগের খেলা হবে ৯ মার্চ; ঘরের মাঠে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ১১৮ ম্যাচে ৯১ গোল করেছেন রোনালদো। ক্যাসানোর মতে, গোল করায় রোনালদো খুবই দক্ষ ও অভিজ্ঞ। কিন্তু জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলোর ভাবনার সঙ্গে সে খাপ খাওয়াতে পারবে না। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION