সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে পক্ষে বক্তব্য দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের অনানুষ্ঠানিক সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে গুরুত্ব দিয়ে বক্তব্য দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সবার উচিত বাংলাদেশকে সমর্থন করা।

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো প্রায়ই কৌশলী বক্তব্য দিয়ে থাকে। চীন সরাসরি মিয়ানমারকে সমর্থন করলেও ভারত এর আগে ‘নিরপেক্ষ’ থেকেছে। সেনা অভ্যুত্থানের ভেতরে প্রতিবেশী দেশটি পক্ষে কথা বলল।

রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিরুমূর্তি শুক্রবার বলেন, ‘সংকট নিরসনে ভারতের সর্বোচ্চ চেষ্টা আছে।’‘বিষয়টি নিয়ে আমরা পার্টনারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।’

‘রোহিঙ্গাদের আগেভাগে ফেরাতে বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করতে থাকবে ভারত। নিরাপদে, দ্রুত এবং স্থায়ীভাবে যেন বিষয়টি সমাধান হয়, সেই চেষ্টা করছি আমরা।’

বিশ্বের অন্য দেশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক কমিউনিটির উচিত অর্থনৈতিক এবং অন্যভাবে বাংলাদেশকে আরও সাহায্য করা।’১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এদের হাতেই রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন।একপর্যায়ে প্রাণ বাঁচাতে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION