সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ‘ওআইসি’-সহকারী মহাসচিব

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:

ইসলামী সহযোগিতা সংস্থা ‘ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া বলেছেন, <span;>রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ‘ওআইসি’।

ওআইসি’ চায় রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সাথে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐক্যমত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল<span;> কোর্ট অব জাস্টিস এ যে মামলা চলছে ওই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য আইনী লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।

আজ রবিবার বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এরআগে ‘ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। উক্ত বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।

বৈঠকে প্রতিনিধি দলে ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে ৫ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্য রয়েছে।

এছাড়াও একইদিন সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যায়। ওখানে তাঁরা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION