মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

কক্সবাজারে হবে আন্তর্জাতিক মানের ক্রীকেট ও ফুটবল স্টেডিয়াম -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভয়েস প্রতিবেদক:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেছেন, বিশে^র দ্বীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক মানের ক্রীকেট স্টেডিয়ামের পাশাপাশি নতুন করে ফুটবল স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম, প্রেকটিস গ্রাউন্ড নির্মান করা হবে। এটি বাস্তবায়ন হলে ক্রীড়ার জন্য কক্সবাজার হবে সারা দেশের মধ্যে অন্যতম স্থান। যেখানে সকল ধরনের খেলার ব্যবস্থা থাকবে। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হবে। দেশি-বিদেশি খেলোয়াড় ও পর্যটকরা আসবে। নানা ধরনের ক্রীড়ার পাশাপাশি ট্যুরিজমকে এগিয়ে নেয়া হবে।

বুধবার (০৩ মার্চ) বিকালে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ২১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন ও জেলা ইনডোর স্টেডিয়াম নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান।

এসময় কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, যুব ও ক্রীড়া সচিব আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জসিম উদ্দীন সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION