শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

এইচ টি ইমামের মৃত্যুতে  প্রধানমন্ত্রী ও আ.লীগ নেতাদের শোক

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হোসেন তৌফিক (এইচ টি) ইমাম বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১ টা ১৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে তিনি বেশ কিছুদিন আগে সিএমএইচে ভর্তি হন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (২ মার্চ) বিকাল থেকে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়।

২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক এই আমলা। প্রথমে তিনি প্রশাসনিক উপদেষ্টা ছিলেন। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী সাবেক এ সরকারি কর্মকর্তার বয়স হয়েছিল ৮২ বছর।

এইচ টি ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

এক শোকবার্তায় আমির হোসেন আমু বলেন, এইচ টি ইমাম একজন দক্ষ, বিচক্ষণ ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসের লোভনীয় চাকরিতে ইস্তফা দিয়ে স্বাধীনতা সংগ্রামে শামিল হন। দেশ স্বাধীন হওয়ার পর এইচ টি ইমাম মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ছিলেন অবিচল। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় এইচ টি ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ ও বিচক্ষণ কর্মবীরকে হারালো যা এক অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION