মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষদিনে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বিকেএসপি’র আব্দুর রহমান আলিফ ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব এর মো: হাকিম আহমেদ রুবেলকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব’র মেহেনাজ আক্তার মনিরা ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে মোসাম্মৎ নাজমিন খাতুনকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বিকেএসপি’র আব্দুর রহমান আলিফ ও প্রদীপ্ত চাকমা ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা’র মো: আফজাল হোসেন, মো: সাগর ইসলাম ও মিশাদ প্রধানকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব’র মেহেনাজ আক্তার মনিরা, নাসরিন আক্তার ও রাবেয়া আক্তার ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে বিকেএসপি’র দিয়া সিদ্দিকী, ফাহমিদা সুলতানা নিশা ও উম্যা চিং মার্মাকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপি’র আব্দুর রহমান আলিফ ও দিয়া সিদ্দিকী ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব’র মোহাম্মদ তামিমুল ইসলাম ও বিউটি রায়কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার’র মো: শাকিব মোল্লা ও মোসাম্মৎ নাজমিন খাতুন ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা’র মো: সাগর ইসলাম ও রজনী আক্তারকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে।
কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশ আনসার’র ঐশ^র্য্য রহমান ১৪০-১৩৬ স্কোরের ব্যবধানে বিকেএসপি’র হিমু বাছাড়কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব’র সুস্মিতা বনিক ১৪৩-১৪১ স্কোরের ব্যবধানে রোকসানা আক্তারকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব’র অসীম কুমার দাস, মো: আশিকুজ্জামান ও ভানরুম বম ২২৪-২১৬ স্কোরের ব্যবধানে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব’র মো: জাবেদ আলম, মো: মিঠু রহমান ও মো: সোহেল রানাকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব’র রোকসানা আক্তার, সুস্মিতা বনিক ও তানিয়া রীমা ২২১-২০৬ স্কোরের ব্যবধানে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব’র মোসাম্মৎ হুমায়রা খাতুন, রিতু আক্তার ও শিউলি আক্তারকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচ্যার ক্লাব’র রোকসানা আক্তার ও মো: মিঠু রহমান ১৪৯-১৪৭ স্কোরের ব্যবধানে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব’র অসীম কুমার দাস ও মোসাম্মৎ হুমায়রা খাতুনকে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার’র ঐশ^র্য্য রহমান ও বন্যা আক্তার ১৫২-১৪৪ স্কোরের ব্যবধানে এএসপিটিএস আরচ্যারী ক্লাব’র মো: রেদওয়ান ও মোসাম্মৎ মিতুকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু ১২তম তীর জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপস ২০২১ এর সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) মো: আব্দুল করিম এনডিসি। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি (অব:) লে: জেনারেল মো: মইনুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মো: আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত। এসময় আরচ্যার, দলীয় কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ