শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো সাড়ে ৮ হাজার

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনা শনাক্তের পর সর্বশেষ দুই মাসের ব্যবধানে বুধবার (১০ মার্চ) হাজারের ঘরে পৌঁছায় শনাক্ত। গত ১০ জানুয়ারি এক হাজার ৭১ জন শনাক্তের পর ১০ মার্চ শনাক্ত হন এক হাজার ১৮ জন। এর পরদিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শনাক্ত হয়েছেন এক হাজার ৫১ জন।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ৫১ জনসহ এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩০৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ১৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৫৮টি। এখন পর্যন্ত ৪২ লাখ ১৬ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ১৪ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬ জনই পুরুষ। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৩০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৫ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ, ও এবং বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION