মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

কষ্টার্জিত জয়ে সিরিজ উইন্ডিজের

ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে কষ্টার্জিত জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার দিবাগত রাতে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৮ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে। জবাবে ৫ উইকেট হাতে রেখে শেষ ওভারে জয় পায় উইন্ডিজ।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। রোববার তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৯২ তোলে ওয়েস্ট ইন্ডিজ। আর সেটা সম্ভব হয় এভিন লুইস ও শেই হোপের ব্যাটিং দৃঢ়তায়। দলীয় ১৯২ রানের মাথায় লাকসান সান্দাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে লুইস আউট হন। তবে আউট হওয়ার আগে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১২১ বল খেলে ৮টি চার ও ৪ ছক্কায় করে যান ১০৩ রান।

লুইস আউট হওয়ার পর পরই আউট হন হোপ। তিনি ৬ চারে ৮৪ রান করে থিসারা পেরেরার শিকারে পরিণত হন। এরপর নিকোলাস পুরানের অপরাজিত ৩৫ রানের ইনিংসে ভর করে আরো তিনটি উইকেট হারিয়ে ৪৯.৪ ওভারের মাথায় জয় তুলে নেয় স্বাগতিকরা।

বল হাতে লঙ্কানদের নুয়ান প্রদীপ ও থিসারা পেরেরা ২টি করে উইকেট নেন।

তার আগে শ্রীলঙ্কার ২৭৩ রানের ইনিংসে সর্বোচ্চ ৯৬ রান করেন দানুস্কা গুনাথিলাকা। ৯৬ বলে ১০টি চার ও ৩ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রান করেন দিনেশ চান্দিমাল। ৯৮ বলে ৩ চার ও ২ ছক্কায় এই রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

তারা দুজন চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহের ভিত গড়ে দেন। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ২ চার ও ৪ ছক্কায় ৩১ বলে খেলা ৪৭ রানে ভর করে ২৭৩ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

বল হাতে উইন্ডিজের জ্যাসন মোহাম্মদ ৩টি ও আলজারি যোসেফ ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন সেঞ্চুরিয়ান এভিন লুইস।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION