বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সোনাদিয়ায় ত্রাণ নিয়ে গেলেন এমপি আশেক

পায়ে হেঁটে সোনাদিয়ার পথে এমপি আশেক

ভয়েস প্রতিবেদক, মহেশখালী: 

কুতুবজোম ইউনিয়নের দুর্গম এলাকার নাম সোনাদিয়া। অনেকটা বিচ্ছিন্ন ছোট্ট দ্বীপটিতে বাস করে প্রায় হাজার দুয়েক মানুষ। যারা দুটি পাড়ায় বিভক্ত। এলাকাটির বেশীর ভাগই মানুষ অসচ্ছল এবং শ্রমজীবী।

করোনা ভাইরাসের ফলে দীর্ঘদিন কর্মহারা অপরদিকে জীবন  চালাতে হতাশ। এই অবস্থায় ১৪ মে সাংসদ আশেক উল্লাহ রফিক  এবং উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম ত্রাণ সামগ্রী নিয়ে হাজির দুর্গম এলাকা সোনাদিয়ায়। এসময় এলাকার মানুষের মাঝে করোনা সচেতনতা বিষয়ে উৎসাহ প্রদান করা হয়।

সোনাদিয়ায় ত্রাণ বিতরণের পূর্বে সচেতনতামূলক বক্তব্যকালে

আশেক উল্লাহ রফিক বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণের উপহার সামগ্রী আপনাদের মাঝে পৌঁছে দিতে এসেছি। আপনারা হতাশ হবেন না। জীবন আমাদের থেমে থাকবেনা।  করোনাভাইরাস আমরা অবশ্যই  জয়  করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। ততদিন ধৈর্য্য ধারণ করে লকডাউন আইন মেনে, সামাজিক দূরত্ব বজায়  রেখে জীবন ধারণ করতে হবে।

এসময় কুতুবজুম ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, অত্র ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION