মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লারার দলের বিপক্ষে শচিনের ৪২ বলে ৬৫

ভয়েস নিউজ ডেস্ক:

ব্রায়ান লারা ও শচিন টেন্ডুলকারের মধ্যে কে সেরা, একটা সময় এই বিতর্কে বুঁদ ছিল ক্রিকেট দুনিয়া। দুজনই অবসরে গেছেন অনেক দিন। কিন্তু এই বিতর্কে কেউ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন কি!

আসলে বিতর্কটা চিরকালীনই। ফুটবলে যেমন ‘পেলে না ম্যারাডোনা’ বা এই সময়ের ‘মেসি না রোনালদো’ বিতর্কগুলোর মতো।

শচিন-লারা অবসরে গেলেও এত দিন পর মাঠের ক্রিকেট দিয়েই তাদের মধ্যে তুলনার দারুণ একটা উপলক্ষই বুঝি এল! রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমিফাইনালে বুধবার ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দল মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারদের।

ভারত লিজেন্ডস দলের নেতৃত্বে শচিন, ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে লারা। স্বাভাবিকভাবেই সবার চোখ শচিন ও লারার ব্যাটের দিকে।

প্রথমে ব্যাট করা ভারতের হয়ে দারুণ ব্যাটিং করে লারাকে বড় চ্যালেঞ্জই দিয়ে রাখলেন শচিন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি খেললেন ৪২ বলে ৬৫ রানের ইনিংস। ৬টি চারের সঙ্গে হাঁকালেন ৩টি ছক্কা।

শচিনের এমন ব্যাটিংয়ের সঙ্গে যুবরাজ সিংয়ের ২০ বলে অপরাজিত ৪৯, বিরেন্দ্রর শেবাগের ১৭ বলে ৩৫ রানের সৌজন্যে ভারত পেয়েছে বড় পুঁজি। মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে ভারতের সাবেকেরা।

২১৯ রানের লক্ষ্যে ব্যাট করা ক্যারিবীয়রা এই প্রতিবেদন লেখার পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছে। লারা ৪ ও নরসিং দেওনারায়ন ৪৩ রানে ব্যাট করছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION