বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
চকরিয়া-মহেশখালী পৌরসভার নির্বাচনে একজন মেয়রপ্রার্থীসহ ৯জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (১৯মার্চ) প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করে বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন, চকরিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনোয়ার আলম। সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩জন। এছাড়া মহেশখালী পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৫জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন জানিয়েছেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল কর্তৃপক্ষের কাছে আপীল করতে পারবেন।
ভয়েস/আআ