মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আশা লঙ্কাকান্ড হবে পাল্লেকেলে স্টেডিয়ামে

খেলাধুলা ডেস্ক:

আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ভেন্যু ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট। করোনা মহামারীর কারণে প্রায় এক বছর পর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করছে শ্রীলঙ্কা। দুটি টেস্টই হবে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই ভেন্যু ঘোষণা করে। বিগত বছরের জুলাইয়ে আয়োজনের কথা ছিলো দুই টেস্ট ম্যাচের সিরিজটি। করোনা মহামারী সেটি পিছিয়ে একই বছরের অক্টোবর- নভেম্বরে নিয়ে যায়। কিন্তু তখনও সম্ভব হয়নি আয়োজন। এরপর দুই সলের ফাঁকা সময় বেছে চূড়ান্ত হয় দুই টেস্টের সূচী।

আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছাবে বাংলাদেশ। এরপর প্রথম টেস্ট ২১ থেকে ২৫ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পাল্লেকেলে স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন গত ফেব্রুয়ারিতেই বলেছিলেন “আমরা জানি, শ্রীলঙ্কায় করোনার প্রকোপ আগের চেয়ে কম। এর মধ্যে ইংল্যান্ড শ্রীলঙ্কা সফরের পর জানতে পেরেছি, আমাদেরও একই নিয়ম মেনে চলতে হবে।”

মুমিনুল হকের নেতৃত্বে আসন্ন এই টেস্ট সিরিজে থাকবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার জন্য ছুটি পেয়েছেন এই বাঁহাতি তারকা। আরেক বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসে ডাক পেয়েছেন, তবে তিনি টেস্ট দলে থাকবেন কিনা সেটি এখনও অনিশ্চিত। সব মিলিয়ে পাল্লেকেলেতে লঙ্কাবধ করতে হলে বেশ ভালো পরিকল্পনা করেই মাঠে নামতে হবে টাইগারদের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION