মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ধোনিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল আসগর

খেলাধুলা ডেস্ক:

সাফল্যের বিচারে টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে সফল অধিনায়ক আফগানিস্তানের আসগর আফগান। শনিবার ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে নতুন এই কীর্তি গড়লেন তিনি।

এদিন তিন ম্যাচ সিরিজে তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৭ রানে হারায় আফগানিস্তান। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পায় আফগানরা। আর দলটির অধিনায়ক আসগর আফগান গড়েন দারুণ এক কীর্তি।

আসগর ৫২ ম্যাচে আফগানদের নেতৃত্ব দিয়ে ৪২ ম্যাচে জয় পেলেন। ধোনি ৭২ টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, জয় পেয়েছেন ৪১ ম্যাচে।

এর আগে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়েই ধোনির পাশে বসেছিলেন আসগর আফগান। একদিনের ব্যবধানেই ছাড়িয়ে গেলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ওয়েন মরগান। অধিনায়ক হিসেবে ৫৮ ম্যাচে ৩৩ জয় তার। পাকিস্তানকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯টি জিতেছিলেন সরফরাজ আহমেদ, তার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে আছেন ড্যারেন স্যামি। ক্যারিবীয়দের ৪৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ২৭ ম্যাচে।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ধোনির। মরগান আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড। চতুর্থ স্থানে আছেন আসগর আফগান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION