বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ইউনাইটেডকে হারিয়ে সেমি-ফাইনালে লেস্টার সিটি

খেলাধুলা ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছে লেস্টার সিটি।

নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে রবিবার কোয়ার্টার-ফাইনালে ৩-১ গোলে জিতেছে লেস্টার।

কেলাচি ইহেনাচো তাদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ম্যাসন গ্রিনউড। ইউরি টিলেমানসের গোলে স্বাগতিকেরা আবার এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ইহেনাচো।

১৯৮২ সালের পর প্রথমবার এফএ কাপের সেমি-ফাইনালে উঠল লেস্টার। শেষ চারে তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন।

আর প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড তিনবারের দেখায় এই প্রথম লেস্টারের বিপক্ষে হারল।

সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ (২১ জয় ও ৮ ড্র) পর প্রতিপক্ষের মাঠে হারল ইউনাইটেড। এর আগে সবশেষ গত বছরের জানুয়ারিতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা।

দিনের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে চেলসি। শেষ চারে তারা খেলবে আগের দিন এভারটনকে হারানো ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION