মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বয়স ৩৪ হয়ে গেছে, আর্থিক দিকটা ভাবা কি অন্যায়? আইপিএল প্রসঙ্গে সাকিব

ক্রীড়া ডেস্ক:
সাকিব আল হাসান এবার আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। একই সময়ে (এপ্রিলের মাঝামাঝিতে) চলবে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ। সাকিবের ছুটির আবেদনের প্রেক্ষিতে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের সময়টাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বসেরা অলরাউন্ডারকে ছুটি দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই আইপিএলে খেলতে চাওয়ার পাশাপাশি ভিন্ন আরেকটি কারণও বলেছেন সাকিব।

গতকাল রোববার সিনিয়র ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সেটা প্রকাশিত হয়েল ‘উৎপলশুভ্রডটকমে’। আইপিএল খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘যারা সমালোচনা করছে, তাদের জায়গা থেকে ঠিকই আছে। কিন্তু একটু চিন্তা করলে তারাও বুঝতে পারবে, আমি কেন আইপিএলে খেলতে চাইছি। প্রথমত, শ্রীলঙ্কা ট্যুরটা এই সময়ে ছিল না।
তাছাড়া দেখেন, আমরা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের সবার শেষে আছি। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে খেলা। হয়তো আমরা একটা টেস্ট জিতব, একটা হারব। তাতে কী হবে, ৭/৮ নম্বরে উঠতে পারব বলে তো মনে হয় না। আর আইপিএলে আমি যে মাঠগুলোতে খেলব, কয়েক মাস পর সেই মাঠগুলোতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাও হবে। আমি তো আমার এই অভিজ্ঞতা দলের অন্যদের সঙ্গেও শেয়ার করতে পারব। বাংলাদেশের আর কেউ তো আইপিএলে নাই। আরেকটা জিনিস দেখেন, আমি যে কেকেআরে খেলব, সেই দলের অনেকেই বিশ্বকাপে বিভিন্ন দলে খেলবে। আমি তো ওদের উইকনেসের জায়গাগুলোও জানতে পারব। যা বিশ্বকাপে কাজে লাগবে। ড্রেসিংরুমে তো এসব আলাপ হবেই-আমার এটাতে সমস্যা হচ্ছে, ওটাতে সমস্যা হচ্ছে। আইপিএলের তিন/চার মাস পরই তো ওয়ার্ল্ড কাপ। আমি তো জানব, কিছুদিন আগেই কোন প্লেয়ারের মাইন্ডসেট কেমন ছিল। অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারব। দেখেন, ইন্ডিয়া আইপিএল থেকে কত প্লেয়ার বের করেছে। ওরা টেস্টেও ভালো করছে। এই যে ঋষভ পন্ত, ও কোত্থেকে উঠে এসেছে? এ জন্যই আমি বলি, বিপিএলটা ভালো করে করতে। আইপিএল-বিপিএল সবাই দেখে, প্রেশার থাকে। বড় বড় প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা যায়। এসবে সাহসটা বেড়ে যায়। হ্যাঁ, টাকাটাও একটা ফ্যাক্টর। আমার কথাই বলি। বয়স ৩৪ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে বড়জোর আর তিন/চার বছর খেলতে পারব। দুই বছরও হতে পারে। কপাল খারাপ থাকলে এক বছর। আর্থিক দিকটা ভাবা কি অন্যায়?’ সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION