বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্টপোষক-কাদের

ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে বিএনপি তার পৃষ্ঠপোষক। শনিবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গত কয়েকদিন ধরে বিএনপি তার দোসরদের দিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। অথচ বিএনপিই নরেন্দ্র মোদি সরকারের বিজয়ের পর আনন্দে ফুল আর মিষ্টি নিয়ে দূতাবাসের দরজায় পৌঁছানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল।’

তিনি বলেন, ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা, আর অন্য সময়ে ভারতপ্রীতি বিএনপির রাজনীতির দ্বি-চারিতাকেই স্পষ্ট করে। এ অপরাজনীতি বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে তুলছে।

সেতুমন্ত্রী বলেন, শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালায়, এই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে।

‘প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বিএনপি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি নেতাদের এমন কথা শুনলে হাসি পায়। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির ঢাকা সফরকালে হরতাল আহ্বান এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ না করার অসৌজন্যতা ভারতের জনগণ নিশ্চয়ই ভুলে যায়নি।

বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা পেতে হলে জনগণের জন্য রাজনীতি করুন। ষড়যন্ত্রের রাজনীতি ক্ষণিকের কিন্তু জনগণের ভালোবাসা এবং আস্থা অর্জনের রাজনীতি চিরকালের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাজশাহীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনসহ মোট ১৭ জনের নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি এই ঘটনায় সাত দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন প্রদানের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION