বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

গোরকঘাটা বাজারের মালিক-কর্মচারীদের সহযোগিতা দেবে-বণিক সমিতি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

গোরকঘাটা বাজার বণিক কল্যাণ সমিতি পুনসিদ্ধান্ত মতে অন্তত আগামী ঈদ পর্যন্ত বন্ধ থাকবে নিত্য প্রয়োজনীয় ও জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান। অর্থাৎ লকডাউন আইনের মতই থাকবে বাজার।

আজ বিকালের এক বৈঠকে এমন  সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কক্সবাজার ভয়েসকে গোরকঘাটা বাজার বণিক কল্যাণ সমিতি। সূত্র আহবায়ক কমিটি ।

দীর্ঘ সময়ে লকডাউনের ফলে এবং বাজার বন্ধের কারণে অনেক দোকানের মালিক এবং কর্মচারীবৃন্দ পরিবার নিয়ে কষ্টে আছে । তাই তাদের কষ্ট লাঘবে বণিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সহযোগিতাও দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় একই বৈঠকে। যারা সহযোগিতা নিতে চান তাদেরকে বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে ছবি এবং আইডি কার্ডের ফটোকপি নিয়ে জমা দেয়া বা যোগাযোগ করার জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ করেছেন (শুধুমাত্র যে সকল দোকান বন্ধ আছে)।

পাশাপাশি খোলা-বন্ধ এই সিদ্ধান্তেরে প্রতি সম্মান রেখে জনস্বার্থে সমিতির সিদ্ধান্ত মেনে চলে বাস্তবায়নে সহযোগিতার জন্যও আহবান করেন আহবায়ক কমিটির ‍নেতৃবৃন্দ।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION