মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লিটন অধিনায়ক, শেষ টি-টোয়েন্টিতে নেই মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক:

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অকল্যান্ডে দুপুর ১২টায় মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ইনজুরিতে তার খেলা হচ্ছে না। লিটন কুমার দাশ এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

জানা গেছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর বাঁ ঊরুতে টান পড়েছিল। চোট নিয়ে খেলে গেলেও শেষ ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি।

সফরের শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। দুপুর ১২টায় বাংলাদেশ যখন ময়দানী যুদ্ধে নামবে তখন চোখ রাঙানি দিচ্ছে কিউইদের সমীকরণটা ৩২-০ হওয়ার। এর আগে নিউ জিল্যান্ডে তিন সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৩১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিততে পারেনি কোনোটিতেই।

শেষ ম্যাচে মাঠে নামার আগে মাহমুদউল্লাহর অনুপস্থিতি নিশ্চিতভাবেই পিছিয়ে দিলো বাংলাদেশকে। মাহমুদউল্লাহর পরিবর্তে মোসাদ্দেক হোসেনের একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তবে ওপেনার লিটনকে অধিনায়ক করে বাড়তি চাপে ফেললো নাকি সেটাও ভাবনার।

এ সফরে একেবারেই হাসছে না লিটনের ব্যাট। তিন ওয়ানডেতে যথাক্রমে ১৯, ০ ও ২১ করার পর প্রথম দুই টি-টোয়েন্টিতে তার রান ৪ ও ৬।

সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটনের অভিষেক হচ্ছে। তার হাত ধরে বাংলাদেশ কিউইদের মাটিতে বিজয়ের পতাকা উড়াতে পারে কি না সেটাই দেখার।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION