মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

২০২৭ সাল বিশ্বকাপ খেলবেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক:

দুই বছর পর ওয়ান ডে বিশ্বকাপ। ২০২৩ সালের এই বিশ্বকাপ যদি বাংলাদেশ না জেতে, তাহলে ২০২৭ সালের বিশ্বকাপেও খেলবেন বলে জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে সাকিবের। এখন পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশকে জেতানোর লক্ষ্যে দিন গুনছেন তিনি।

আইপিএল খেলতে বর্তমানে ভারতে আছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার (০১ এপ্রিল) একটি লাইভ শো’তে যোগ দিয়ে এসব কথা জানান তিনি।

বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘২০২৩ সালে। আমার শেষ বিশ্বকাপ তাই। না জিতলে ২০২৭ পর্যন্ত খেলব। ’

কতদিন খেলবেন ক্রিকেট, তা জানিয়ে সাকিব আল হাসান বলেন, ‘ক্রিকেট ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। যতদিন পারবো, ততদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখনই অবসর নিতে চাই না। ’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট যদি কেউ ভালোবাসে। কারো মাঝে যদি অদম্য ইচ্ছা থাকে। তবে, কেউ তাকে দাবিয়ে রাখতে পারে না। আমি মনে করি প্রতিভা থাকলে, সেটা বিকশিত হবেই। চেষ্টা চালিয়ে যেতে হবে শুধু। ’

ভবিষ্যতে বাংলাদেশ দলের জন্য ক্রিকেটার তৈরি করতে সাকিব নিজের দায়িত্ববোধ থেকে গড়ে তুলেছেন মাসকো সাকিব ক্রিকেট একাডেমি। এখান থেকে ভবিষ্যতে অনেকেই জাতীয় দলে সুযোগ পাবেন বলেও জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION