শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা: দেশে একদিনে রেকর্ড ৭৬২৬ শনাক্ত, মৃত্যু ৬৩

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে একদিনে শনাক্ত রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা চারদিন করোনা শনাক্ত সাত হাজারের উপরে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬৩ জনের।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে; যা দেশে এখন পর‌্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গতকাল মৃত্যু হয়েছিল ৬৬ জনের।

৩৪ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করে একদিনে রোগী শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৬২৬ জন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন হয়েছে।

গত একিদেন আরও ৩ হাজার ২৫৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন হয়েছে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION