রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

প্রথম প্রেগন্যান্সির সাবধানতা

ভয়েস স্বাস্থ্য ডেস্ক :

গর্ভাবস্থা একটি জীবন পরিবর্তনকারী ভ্রমণ। আপনি যখন ছোট্টটির আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখন কিছু ভুল হয়ে গেলে কী হবে তা নিয়েও আপনি চিন্তিত। আপনি যা খান এবং যা করেন তা শিশুর উপর সরাসরি প্রভাব ফেলে। তাই প্রথম তিনমাস খুব সাবধানে পদক্ষেপ ফেলা উচিত।

স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য যে ভুলগুলো এড়িয়ে চলবেন-

ধূমপান ছেড়ে দিন
ধূমপান গর্ভপাত, জন্মগত ত্রুটি, অকাল জন্ম, স্বল্প-ওজন, এমনকি শিশু মৃত্যুর কারণ হতে পারে। আপনি যদি ধূমপান করেন তবে তা ত্যাগ করুন।

অ্যালকোহল ত্যাগ করুন
প্রথম তিন মাসের মধ্যে অ্যালকোহল শিশুর বিকাশে বাধা দেয়। বিকাশজনিত সমস্যা এড়াতে অ্যালকোহল ত্যাগ করুন।

কাঁচা মাংস খাওয়া থেকে বিরত থাকুন
কাঁচা মাংস, রান্না না করা ডিম খাওয়ার ফলে গর্ভপাত ও জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য মাংস এবং ডিম ভালোভাবে রান্না করে খাবেন।

ক্যাফিন এড়িয়ে চলুন
আপনার গর্ভের শিশুর জন্য খুব বেশি কফি পান করা ক্ষতির কারণ হতে পারে। বিশেষত প্রাথমিক পর্যায়ে।

কঠোর অনুশীলন করবেন না
অতিরিক্ত অনুশীলনের ফলে গর্ভপাত হতে পারে। গর্ভাবস্থার প্রাথমিক মাসগুলোতে হালকা অনুশীলন করুন।

নিজে থেকে কোনো ওষুধ না খাওয়া
নিজে থেকে কোনো ধরনের ওষুধ খাবেন না। কারণ এটি মা এবং শিশুর উভয়ের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। সূত্র: বার্তায় ২৪।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION