বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কাল থেকে গ্রাম্য ডাক্তার এবং ফার্মেসীতে কর্মরত স্টাফদের স্যাম্পল কালেকশন

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলায় কয়েকজন করোনা রোগী শনাক্তের পর এখনো অব্যাহত রয়েছে সন্দেহজনক রোগীদের স্যাম্পল কালেকশন। এই ধারাকে অব্যহত রাখতে এবং সেবাকে আরও গতিশীল করার জন্য আগামীকাল থেকে মহেশখালীর সকল গ্রাম্য ডাক্তার এবং ফার্মেসীতে কর্মরত স্টাফদের স্যাম্পল কালেকশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মহেশখালী উপজেলা হাসপাতাল ৷ গ্রাম্য ডাক্তার এবং ফার্মেসীতে কর্মরত স্টাফদের (যারা স্যাম্পল দিতে আগ্রহী) আগামীকাল ১১.৩০ টা থেকে হাসপাতালে এসে স্যাম্পল দেওয়ার জন্য অনুরোধ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

পাশাপাশি সকল গ্রাম ডাক্তারগণকে অনুরোধ করেছেন, সন্দেহজনক করোনা রোগী পেলে সাথে সাথে  ০১৭১৬১৫৪৮২২, ০১৭১২১২৪৭০৬, (০১৮২৯২৫৪৯৫৩ জরুরী স্যাম্পল দিতে চাইলে) নাম্বারে যোগাযোগ করার।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মাহফুজুল হক কক্সবাজার ভয়েস কে বলেন, মহেশখালী উপজেলা এখনো কভিড ১৯ পরিস্থিতি স্থিতীশীল রয়েছে। কিন্তু গ্রাম্য চিকিৎসকগণ সবসময় স্থানিয় রোগির সংস্পর্শে থাকে বিধায় একটা ঝুঁকির মধ্যে থাকে। তাই তাদের বিষয়ে আলাদা নজর দেয়া হয়েছে। আমরা অতিসচেতনতা থেকে এই কার্যক্রম অব্যাহত রেখেছি। কারণ ঈদের মৌসুম হওয়ায় ঘরমুখি অনেক মানুষ বাহির থেকে আসবেন। তাই এই সিদ্ধান্ত। তিনি অনুরোধ করে বলেন, কারো করোনা সন্দেহ হলে যেন টেস্ট করে যান। এতে নিজেও বাঁচবে, পরিবার বাঁচবে, এলাকা বাঁচবে এবং দেশও বাঁচবে।

ভয়েস/জেইউ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION