বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলতে বাঁধা নেই

হাইকোর্ট,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো ৪৫ দিনের মধ্যে উচ্ছেদ না করতে বলা হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে সেসব ইটভাটা উচ্ছেদে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর বিচারপতি মো. মজিবর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সকল ইটভাটা বন্ধ করার নির্দেশা দেন। উক্ত আদেশের বিরুদ্ধে একাধিক আপিল দায়ের করা হলেও শুনানি শেষে চেম্বার জজ আদালত কোনও স্থগিত আদেশ প্রদান করেননি।

পরবর্তীতে উচ্ছেদ আদেশ সম্পূর্ণভাবে পালিত না হওয়ায় চট্টগ্রামর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের ওপর হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেন।

এরই মধ্যে চট্টগ্রামের কিছু ইটভাটার মালিক তথ্য গোপন করে পুনরায় অপর একটি আদালতে একাধিক রিট দায়ের করে উচ্ছেদ অভিযান স্থগিতের আবেদন জানান। তাদের আবেদনের শুনানি শেষে গত ২২ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত পৃথক আরেকটি হাইকোর্ট বেঞ্চ ৪৫ দিন সময় মঞ্জুর করেন এবং উচ্ছেদ কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেন।

তবে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে আপিল আবেদন দায়ের করা হয়। সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলেন। ফলে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদে আর কোনও বাধা রইলো না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION